Kolkata memory

Location: Kolkata Posted on: 3/22/2026 2:23:43 AM

image

ফিরে দেখা যায় সেই ফাইবার বডির ট্রাম। ২০১৯ সালেও দেখা যেত তাকে, ময়দানের সবুজ প্রান্ত ছুঁয়ে এগিয়ে যেত সে, যেন কলকাতার হৃদস্পন্দন। তারপর একদিন, আমফান নামের এক প্রলয়ঙ্করী ঝড় এলো... ছিঁড়ে পড়া তার রাতারাতি চুরি হয়ে গেল সেখান থেকে। তারপর থেকে ময়দানের বুকে আর শোনা যায় না ঘণ্টাধ্বনি, আর চলে না সে ট্রাম।

আজ সেই রুট শুধু স্মৃতির পাতায়। ধুলো জমে থাকা ইতিহাসের কোনো কোণে হয়তো এখনও তার নাম লেখা আছে, কিন্তু শহরের রাস্তায় আর নেই তার চিহ্ন। একসময় যে ছিল গর্ব, এখন সে শুধুই অতীত। কলকাতার বুক থেকে মুছে গেছে এক নীরব সংস্কৃতি, আর একটা ট্রামরুট হারিয়ে গেছে ইতিহাসের গহ্বরে... চিরতরে।

36: খিদিরপুর হইতে ধর্মতলা.

BACK LIKE COMMENT